2026 খ্রিস্টাব্দের প্রারম্ভে শীতের ছোঁয়াতে জানাই সম্মানিত শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও ছত্র-ছাত্রীদের আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আল-আমিন বারীয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন পীরে তরীকত হযরতুলহাজ্ব আল্লামা শাহ্সূফী হাফেজ ক্বারি ছৈয়্যদ আব্দুল বারী শাহ্জী (র.)। তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। অত্র মাদ্রাসার লেখাপড়ার মানোন্নয়নে গভর্নিংবডি ও শ্রদ্ধাভাজন শিক্ষকরা এক দৃঢ় প্রত্যয়ে এগিয়ে এসেছেন। তারই ফলশ্রুতিতে আমরা ১৪ নভেম্বর ও ২০১৬ খ্রিস্টাব্দে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় থেকে অত্র প্রতিষ্ঠান কামিল (হাদিস) বিভাগের অনুমোদন পেয়েছি। ১০ মে বুধবার, ২০১৭ সকাল ১০টায় কামিল হাদিস বিভাগের শুভ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পরবর্তীতে ২০২১ সালে অধিভুক্তি লাভ করে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় হতে। সে থেকে কামিলের শুভযাত্রায় শেষপর্বে শতাধিক শিক্ষার্থী কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে আজ কর্মজীবনে সুনাম বয়ে আনছে। এখান থেকে বের হয়ে অনেকেই প্রভাষক, সহকারী মৌলভী, ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে সমাজে দ্বীন মাযহাবের খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে। পরিকল্পনা মাফিক পরিচালনা করত কাঙ্খিত লক্ষ্যে ও সফলতার দ্বারপ্রান্তে পেীঁছার জন্য আমাদের প্রচেষ্টা অব্যহত। এ বছর থেকে আমরা অনলাইন ভর্তি, গেটওয়ের মাধ্যমে বেতন-ফি আদায়, সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ, প্রত্যেক শ্রেণির জন্য পৃথক লেসন প্ল্যান, হাতের লেখা সুন্দর করার জন্য কপি খাতা, ইনকোর্স খাতা ও পরীক্ষা নেয়ার মাধ্যমে সুশৃংখলতার সাথে শিক্ষাসেবা দানে দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছি। আমাদের বার্ষিক পরিকল্পনা ও লেসন প্ল্যানকে যাতে শিক্ষার্থীরা অনুসরণ করে সে ব্যাপারে সম্মানিত শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতা একান্ত কামনা কাম্য।
পরিশেষে, সম্মানিত শুভানুধ্যায়ীরা আমাদের এ প্রতিষ্ঠানের শিক্ষার গুণগতমান উন্নয়নের লক্ষ্যে মূল্যবান পরামর্শ দিয়ে ধন্য করবেন-এ আশা রাখি। আমাদের প্রত্যাশা পূরণে আল্লাহ্ তায়ালা তাওফিক দান করুন। আমীন!
বিনীত
অধ্যক্ষ ড. মুহাম্মদ ইছমাইল নোমানী
01815622004