আল-আমিন বারীয়া কামিল মাদরাসা
Al-Amin Baria Kamil Madrasah
বাহির সিগন্যাল, চান্দগাঁও, চট্টগ্রাম-৪২২১
EIIN-104231
Estd. 1968
www.abkm.edu.bd

মাদরাসার ইতিহাস


বার আউলিয়ার স্মৃতিধন্য পূণ্যভূমি ‘মদিনাতুল আউলিয়া’ নামে খ্যাত চট্টগ্রাম শহরের অদূরে চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যালস্থ শরীয়ত ও তরীকতের শিক্ষা প্রচারে আধ্যাত্মিক জগতের অন্যতম দিকপাল পীরে কামিল হযরতুলহাজ্ব আল্লামা হাফেজ ক্বারি শাহ্সুফী ছৈয়্যদ আবদুল বারী শাহ্ (রহ.) কর্তৃক ১৯৬৮ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত আল-আমিন বারীয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসা ও এতিমখানার ছাত্র-শিক্ষক, অভিভাবক ও গভর্নিং বডির আন্তরিক প্রচেষ্টায় ২০১৬ সনে কামিল মডেল মাদ্রাসায় উন্নীত হয়েছে। আলিম, ফাযিল ও কামিল শ্রেণিতে দরসে নিযামীর গুরুত্বপূর্ণ কিতাব সমূহ পড়ানো হয়। এছাড়া ইবতেদায়ী স্তরকে আধুনিকায়ন করা হয়েছে। মাল্টিমিডিয়া ক্লাস রুম, সিসি ক্যামেরা, আলাদা ইউনিফর্ম ও বার্ষিক পরিকল্পনা মোতাবেক প্রাতিষ্ঠানিক কার্যক্রম সুচারুরূপে পরিচালনা করা হচ্ছে। শুভানুধ্যায়ীদের আন্তরিকতায় আমরা এমন এক দ্বীনের মশালধারী আদর্শবান জাতি গঠন করতে চাই-যারা দ্বীনি ও আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে শান্তিময় সমাজ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে। সে লক্ষ্যার্জনে ইতোমধ্যে দক্ষ শিক্ষক নিয়োগ, হোস্টেলে রীতিমত ৭ জন দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকের মাধ্যমে পাঠদান, অবকাঠামোগত উন্নয়ন, দরসে নিযামীর সিলেবাস সহ কামিল ক্লাসে মুল কিতাব পাঠদান, স্বতন্ত্র ক্বিরাত ও কম্পিউটার বিভাগ, মাল্টিমিডিয়া ক্লাস চালু করাসহ অনেকগুলো কাজ আল্লাহ্ পাকের দয়ায় ও বাবাজান কেবলার উসীলায় সম্পন্ন হয়েছে। সরকার ঘোষিত মডেল শিক্ষা প্রতিষ্ঠান বাস্তবে রূপ লাভ করার পূর্বেই আপনাদের সহযোগিতায় আমরাই মডেল প্রতিষ্ঠানের পথিকৃৎ হতে চাই। মহান আল্লাহ্ আমাদেরকে হযরত শাহ্জী বাবাজান কিবলায়ে আলমের উসীলায় কাঙ্খিত লক্ষ্যে পৌঁছার তৌফিক দান করুন। আমিন !