আল-আমিন বারীয়া কামিল মাদরাসা
Al-Amin Baria Kamil Madrasah
বাহির সিগন্যাল, চান্দগাঁও, চট্টগ্রাম-৪২২১
EIIN-104231
Estd. 1968
www.abkm.edu.bd

চেয়ারম্যানের বার্তা


                                                                        শুভেচ্ছা বাণী

আল্লাহর আলীশান দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি- যিনি আমার বাবা পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত মুহসেনে আহলে সুন্নাত আল্লামা হাফেজ কারী শাহ সূফি সৈয়দ আব্দুল বারী শাহজী বারী (র)কে মাদ্রাসা ও খানেকা প্রতিষ্ঠার মতো বিশাল খেদমত আঞ্জাম দেওয়ার তাওফিক দান করেছেন। তাঁর ওফাতের পর আল্লাহ তায়ালা তাঁর প্রতিনিধি হিসেবে আমি অধমকে এ গুরু দায়িত্ব পালনের মাধ্যমে এ প্রতিষ্ঠিত শরীয়ত-তরিকতের বাগানটিকে আরো সুসজ্জিত করার সুযোগ দান করেছেন। আল-হামদু লিল্লাহ! সে থেকে এ প্রতিষ্ঠানের শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য আপ্রাণ চেষ্টা  করে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন।

আমাদের অত্র আল-আমিন বারীয়া কামিল মডেল মাদরাসা ২০১৬ সালে কামিল (হাদিস বিভাগ)এর অধিভুক্তি লাভের পর  প্রতিটি ব্যাচে অনেক শিক্ষার্থী আমাদের  প্রতিষ্ঠান থেকে বের হয়ে সমাজ- দেশের

বিভিন্ন পর্যায়ে খেদমত আঞ্জাম দিচ্ছে। এখন কামিল স্তরে এমপিও অর্জনের আশায় আছি। এ সফলতার পিছনে রয়েছে সম্মানিত শিক্ষক, গভর্ণিংবডির সদস্য ও অভিভাবকদের পাশাপাশি শিক্ষার্থীদের আন্তরিকতার সাথে পাঠেই মনোনিবেশ। এসবের মূলে রয়েছে বাবাজান কেবলার রূহানী ফয়েজ ও নেক নযর। আগামীতেও শিক্ষার্থীদেরকে পাঠ গ্রহণে সচেষ্ট করে গড়ে তোলা ও সুন্নী আকীদা ধারণে উদ্বুদ্ধ করা আমাদের অভিপ্রায়। মাদ্রাসা সংশ্লিষ্ট সকলের উত্তরোত্তর উন্নতি ও কর্ম জীবনের সফলতা কামনা করি। আল্লাহ কবুল করুক। আমীন!

 

 

ছৈয়দ মুহাম্মদ বদরুদ্দোজা বারী

 প্রতিষ্ঠাতা সদস্য ও পৃষ্ঠপোষক