সম্মানিত অভিভাবক,
আল আমিন বারীয়া কামিল মডেল মাদরাসায় আপনাকে স্বাগতম।
অনলাইনে ভর্তির আবেদন ফরম পূরন করার আগে নিম্নলিখিত নিয়মাবলী পড়ার নির্দেশনা দেওয়া হলো:
# শিশু থেকে নবম শ্রেণি পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন ফরম পূরন করা যাবে।
# আবেদনের সময় ০১.১২.২০২৫ থেকে ৩১.১২.২০২৫ পর্যন্ত।
# প্রতি ক্লাসেই লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে সীমিত আসনে ভর্তি করা হবে।
# আবেদন ফি ২০০ টাকা বিকাশে পরিশোধ করতে হবে।
# সঠিকভাবে আবেদন পূরনের পর আপনার মোবাইলে একটি SMS পাবেন।
# সঠিকভাবে আবেদন ফরম পূরন করার পর প্রবেশপত্র ডাউনলোড করে নিতে হবে।
# শিশু শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স ৫+ (৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ শিশুর বয়স ৫ বছর পূর্ণ হতে হবে)
# ১ম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স ৬+
২য় শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স ৭+
# ৩য় শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স ৮+
# ৪র্থ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স ৯+
# ৫ম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স ১০+
# ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স ১১+
# ৭ম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স ১২+
# ৮ম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স ১৩+
# ৯ম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স ১৪+
শিশু শ্রেণির আসন সংখ্যা ৮০ জন। ১ম থেকে ৯ম শ্রেণির আসন সংখ্যা সীমিত।
ভর্তি পরীক্ষার তারিখ শিশু থেকে ৯ম ০৪/০১/২০২৬ইং সকাল ১০টা হতে ২টা পর্যন্ত
ফলাফল প্রকাশঃ ০৫/০১/২০২৬ইং
পরীক্ষার বিষয়ঃ বাংলা, ইংরেজি, গণিত এবং আরবি
যে শ্রেণিতে ভর্তি হতে ইচ্ছুক তার পূর্বের শ্রেণির পাঠ্যবই থেকে প্রশ্ন করা হবে।
বেদন ফরম পূরন করার সময় যা যা সামনে থাকতে হবে:
# শিক্ষার্থীর অনলাইন জন্ম নিবন্ধন
# বাবা ও মায়ের ভোটার আইডি কার্ড # বাবা ও মায়ের সক্রিয় মোবাইল নাম্বার যাতে WhatsApp চালু আছে।
ভর্তির সময় যা লাগবে:
১। শিক্ষার্থীর ২ কপি ছবি (পাসপোর্ট সাইজের)
২। পিতা ও মাতার ভোটার আইডি কার্ডের ফটোকপি
৩। শিক্ষার্থীর অনলইন জন্মনিবন্ধন এর ফটোকপি
৪। পূর্ববর্তী ক্লাসের ফলাফল (প্রযোজ্য ক্ষেত্রে)
৫। ভর্তির রশিদ যা অনলাইনে প্রদান করার পর (পেমেন্ট স্লিপ) প্রিন্ট করে আনতে হবে।
৬। ভর্তির সময় পূর্বের প্রতিষ্ঠানের ছাড়পত্র (৬ষ্ঠ হতে ৯ম শ্রেণির) জমা দিতে হবে।
৭। ৭ম হতে ৯ম শ্রেণির শিক্ষার্থীর ভর্তির সময় (৬ষ্ঠ/৮ম) শ্রেণির সংশ্লিষ্ট প্রতিষ্ঠা প্রধানের স্বাক্ষর সম্বলিত ESIF এর কপি সঙ্গে জমা দিতে হবে।
প্রয়োজনে যোগাযোগঃ 01915795894 01912433264 আবেদন করার নিয়ম।